দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে ঠিকে থাকতে এক পয়েন্টই দরকার ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে দলটি। ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠল অস্ট্রেলিয়া। একই গ্রুপ থেকে শেষ ৩২-এ ওঠা অন্য দল যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে প্যারাগুয়েও পরবর্তী পর্বে ওঠার দারুণ সম্ভাবনা তৈরি করেছে, যদিও তাদের আনুষ্ঠানিকভাবে অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের জন্য।
৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয়-স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাচ্ছে। সে কারণে ম্যাচজুড়ে দুই দলই ছিল বেশ সতর্ক। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে-উভয় দলই ম্যাচের আগে তুরস্ককে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল।
এই ম্যাচে জয়ী দল যুক্তরাষ্ট্রের পর গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ করত। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করেও দ্বিতীয় স্থান নিশ্চিত করে অস্ট্রেলিয়া। অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে তৃতীয় স্থানে থেকে পরবর্তী পর্বে ওঠার খুব ভালো অবস্থানে রয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয়বারের মতো নকআউট পর্বে উঠল অস্ট্রেলিয়া। এর আগে ২০০৬ ও ২০২২ সালে দলটি শেষ ষোলোতে পৌঁছেছিল। এবার তারা ৩ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে গ্রুপ জি-এর রানার্সআপ দলের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচ খেলবে।
প্রথমার্ধে অস্ট্রেলিয়াই তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল। তবে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল জ্যাকসন আরভিনের শট রুখে দেন এবং যোগ করা সময়ে ক্রিস্টিয়ান ভলপাতোর প্রচেষ্টাও ব্যর্থ করে দেন।
দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে বলের দখল বাড়ালেও দুই দলই তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৯০তম মিনিটে অস্ট্রেলিয়ার জর্ডান বসের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। অন্যদিকে, যোগ করা সময়ে প্যারাগুয়ের মৌরিসিওর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ শুরুর একাদশে ছয়টি পরিবর্তন আনেন।
কেএম